পুকুর থেকে উদ্ধার কচ্ছপ
দি নিউজ লায়ন ; বাড়ির পুকুর থেকে উদ্ধার হল কচ্ছপ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে। শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ প্রামাণিক সোমবার সকালে দেখেন তার বাড়ির পুকুর পাড়ে একটি কচ্ছপ ঘোরাফেরা করছে সঙ্গে সঙ্গে তিনি করে বাড়িতে নিয়ে আসেন এবং বনদপ্তর এ খবর দেন পরে কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায়।
কিভাবে ওই পুকুরে কচ্ছপ এলো তা খতিয়ে দেখছে বনদপ্তর বনদপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত কচ্ছপটি কে পর্যবেক্ষণে রাখা হয়েছে তার কোথাও টাকা ঢুকেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর সেটি কোন জলাশয় ছাড়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

Post a Comment